শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা ধামগড় সেনেরবাড়ী পশ্চিমপাড়া যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন  তেঁতুলিয়ায় রাতের আঁধারে অপরিপক্ব ও আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আলোচনায় রাকিবুল ইসলাম রাকিব বন্দর উপজেলায় জাতীয় যুব দিবস পালিত  ২৩ বছর ধরে নির্মাণাধীন বালু নদ সেতু নির্মাণ কাজ শেষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রতারক শহিদুলকে গ্রেফতারের দাবী তেঁতুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ এশিয়ান হাইওয়ে নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নীলভিটা এলাকায় আন্ডারপাস ও জেব্রা ক্রসিং নির্মাণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

গতকাল ৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নীলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ কর্মসূচিতে ছাত্র-ছাত্রী, নারী-পুরুষসহ এলাকাবাসী অংশ নেয়।

মানববন্ধনপূর্বক নীলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আমির হামজা।

সভায় বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নাহিদ বিন আজিজ শরীফ, রূপগঞ্জ উপজেলা যুবদলের সহ-সভাপতি শহীদুল্লাহ, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক অলিউল্লাহ সান অপু, যুবদল নেতা মামুন হাসান অভি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল এলাকাটি কৃষি নির্ভরশীল। কৃষকরা ঝুঁকি নিয়ে ঢাকা বাইপাস সড়ক পারাপার হয়ে কৃষি জমিতে আসা যাওয়া করেন। এছাড়া গোলাকান্দাইল এলাকার মরদেহ ঝুঁকি নিয়ে সামাজিক কবরস্থানে যেতে হয়। কৃষকদের দিক এবং কবরস্থানে আসা যাওয়া বিবেচনা করে ঢাকা বাইপাস সড়কের নীলভিটা এলাকায় অবিলম্বে আন্ডারপাস ও জেব্রা ক্রসিং নির্মাণ করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল এলাকায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।

পরে রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাসে দুপুর ১টার দিকে তারা অবরোধ তুলে নেয়। এসময় সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..