রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন রূপগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বই বিতরণ করলেন- আনন্দ কুমার গুপ্ত নিজ বাড়ি বিক্রি করে দখল বুঝিয়ে দিতে টালবাহানা, প্রাণনাশের হুমকি থানায় অভিযোগে  হাজী মাসুম মিয়ার ওপর সন্ত্রাসী হামলা, বন্দর থানায় অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত বন্দরে জাতীয় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন ও সম্মাননা স্মারক বিতরণ রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা ধামগড় সেনেরবাড়ী পশ্চিমপাড়া যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

রূপগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ সাহিত্য পরিষদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। ১৪ নভেম্বর শনিবার কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতা আবৃত্তি, নজরুল সংগীত ভিত্তিক একক নৃত্য, চিত্রাংকন, একক অভিনয় ও পুরস্কার বিতরণ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক আলম হোসেন।

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, জাতীয় কবির দৌহিত্রী ও নজরুল ট্রার্স্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান খিলখিল কাজী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম আব্দুল্লাহ-বিন- শফিক, নজরুল গবেষক অনুপম হায়াৎ, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা প্রমুখ।

পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত আবৃত্তি, নৃত্য, চিত্রাংকন ও একক অভিনয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..