বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :

কর্মজীবনের ইতি, তাকওয়া ফেব্রিকে বিদায় নিলেন ৩ অপারেটর

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Oplus_131072

বিশেষ প্রতিনিধি: আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা দেওয়া হয় গাজীপুরের শ্রীপুর উপজেলার সুনামধন্য পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান তাকওয়া ফেব্রিক লিমিটেডে দীর্ঘ ৬ বছর কর্মজীবন শেষে তিন অপারেটরকে।

বিদায়ী তিন কর্মী হলেন, এমডি মোক্তাদুল ইসলাম, মো. ফারুক হোসেন ও মোছা. আফরোজা। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর তারা চাকরি থেকে বিদায় নেন।

বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৪ নং ফ্লোরের সহকারী ম্যানেজার মো. উজ্জল মিয়ার পক্ষে উপস্থিত ছিলেন ইনচার্জ মো. আজাহারুল ইসলাম, আই ডিপার্টমেন্টের ইনর্চাজ মো. মাহাবুব ইসলাম এবং পিসি কমিটির সদস্য মো. সাইন ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে মোছা. পারভিন, মোছা. সালমা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এন্টি ক্রাইম হিউম্যান রাইটস ওয়াচের সদস্য ও ( ক্রাইম) সাংবাদিক মো. মোরসালিন ইসলামসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী কর্মীদের কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়। সহকর্মীরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন কর্মজীবন ও ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।

উল্লেখ্য, তাকওয়া ফেব্রিক লিমিটেড দীর্ঘদিন ধরে পোশাক তৈরি ও রপ্তানির মাধ্যমে দেশ-বিদেশে সুনাম অর্জন করে আসছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..