শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফটো সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত কামরুলকে বিজয়ী করতে ভোটের জন্য ঘরে ঘরে যাচ্ছেেন, বিএনপির কর্মী মো.সবুর আলী রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর রূপগঞ্জে ৯ টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান দেয়াল ঘড়ি মার্কা প্রার্থী সিরাজুল মামুন’র মুছাপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ আবুল কাওসার আশার মহানগর ২০ নং ওয়ার্ডে উঠান বৈঠক

কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

আসাউজ্জামান জুয়েল / ৩৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ প্রতিনিধি: সোমবার (২৮ এপ্রিল) সকালে অষ্টগ্রাম ও মিঠামইনের পৃথম স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইন্দ্রজিত দাস (৩০), স্বাধীন মিয়া (১৪) ও ফুলেছা বেগম (৬৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের জতীন্দ্র দাসের ছেলে ইন্দ্রজিৎ দাস হাওরে ধান কাটতে যান। এ সময় বজ্রপাতে ইন্দ্রজিৎ দাস মারা যান। এ ছাড়া দুপুরে আব্দুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের বাসিন্দা ইদ্রিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১৪) খয়েরপুর হাওরে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যায় সে।

অন্যদিকে মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামে ধানের খড় ঢাকতে গেলে মৃত আশ্রব আলীর স্ত্রী ফুলেছা বেগম (৬৫)  বজ্রপাতে তার মর্মান্তিক মৃত্যু হয়।

অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ও দুপুরে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জন মারা গেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..