সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি রূপগঞ্জে জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন রূপগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বই বিতরণ করলেন- আনন্দ কুমার গুপ্ত নিজ বাড়ি বিক্রি করে দখল বুঝিয়ে দিতে টালবাহানা, প্রাণনাশের হুমকি থানায় অভিযোগে  হাজী মাসুম মিয়ার ওপর সন্ত্রাসী হামলা, বন্দর থানায় অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত বন্দরে জাতীয় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন ও সম্মাননা স্মারক বিতরণ রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Oplus_131072

আল আমিন জাহান মুন্সী: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া ও সোমবাড়িয়া বাজার এলাকায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে এ কষ্টের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

১৫ নভেম্বর রবিবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম’র সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নেছার উদ্দিন, বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবির সোহেলসহ অত্র এলাকার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ।

বিক্ষোভ ও সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম, তিনি বলেন এখানে স্থাপিত এসিআই মিলের কারণে সাধারণ মানুষ আজ চরম ভোগান্তির শিকার। মিলের লোকজন ও প্রশাসনের যোগসাজশে আমাদের সরকারি পাম্পটি অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে। এই মোটরটি অফিসিয়াল নিয়মে কোথাও জমা হয়নি। এসিআই মিলের ষ্টাফ ও লোকজন নিজেদের স্বার্থে এবং নানা নির্যাতনের মাধ্যমে দীর্ঘ ছয় বছর ধরে এই পাম্পটি বন্ধ করে রেখেছে। পাম্প ঠিক করার কথা বলে ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্টরা মোটরটি সরিয়ে নিয়ে মাটিচাপা বা গায়েব করে দিয়েছে। এটি একটি সরকারি স্থাপনা এবং সাধারণ মানুষের দৈনন্দিন কাজের জন্য পানির উৎস। তারা ওয়াসা ও সিটি কর্পোরেশনসহ বিভিন্ন দপ্তরে প্রভাব খাটিয়ে এই অন্যায় কাজ চালিয়ে যাচ্ছে। প্রশাসন ও মিডিয়া কর্মীদের প্রতি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দেখার বিনীত অনুরোধ জানাচ্ছি।

এ সময় পানির কষ্টের কথা জানিয়ে এক নারী বলেন, আমাদের খাবার পানির সমস্যা, পানির অভাবে আমরা নিয়মিত গোসল করতে পারি না, আপনারা দয়া করে আমাদের পানির ব্যবস্থা করুন।

মানববন্ধন শেষে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, দ্রুত বিশুদ্ধ পানির সুব্যবস্থা এবং পাম্প চালুর দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..