সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি রূপগঞ্জে জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন রূপগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বই বিতরণ করলেন- আনন্দ কুমার গুপ্ত নিজ বাড়ি বিক্রি করে দখল বুঝিয়ে দিতে টালবাহানা, প্রাণনাশের হুমকি থানায় অভিযোগে  হাজী মাসুম মিয়ার ওপর সন্ত্রাসী হামলা, বন্দর থানায় অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত বন্দরে জাতীয় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন ও সম্মাননা স্মারক বিতরণ রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Oplus_131072

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির উদ্যোগে আনন্দঘন পরিবেশে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল হাসিনা মমতাজ সুমির সঞ্চালনায় এবং বিদ্যালয়ের সভাপতি মো. ইব্রাহিম খলিল ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কেএম মাজহারুল ইসলাম জোসেফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বন্দর থানা যুবদলের সভাপতি মো. আমির হোসেন, যুবদল নেতা আলী নওশাদ আনোয়ার তুষার, এমএ মান্নান, আতিকুর রহমান সবুজ, ওমর ফারুক এবং আমিন আল-আমিন জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সকাল ১১টায় শুরু হওয়া এ আয়োজনে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, অভিনয়, গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে।

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল আমিন, রিজওয়ান কারিম।

শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা ও আনন্দ-উচ্ছ্বাসে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। পরবর্তীতে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..