মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও পরকীয়াকারী হত্যা মামলার আসামি গ্রেফতার তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রূপগঞ্জ বিএনপির আয়োজনে লাখো মানুষের দোয়া

মো. আবু কাওছার মিঠু / ২৬০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা বিএনপি কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

১ ডিসেম্বর সোমবার উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ভুলতা পাড়াগাঁও ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে লাখো মানুষ অংশ নেয়।

এসময় নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছিরউদ্দিন বাচ্চু, বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, মজিবুর রহমান, আনোয়ার সাদাত সায়েম, নূরুন্নবী ভুঁইয়া, আশরাফুল হক রিপন ও এডভোকেট গোলজার হোসেন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের প্রিয় নেত্রী। তাঁর সুস্থ্যতা দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা, দীর্ঘায়ু ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে অনেকেই আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..