শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের শুভেচ্ছা জানালেন তরুণ সমাজ সেবক – সাফাকুল ইসলাম আফজাল রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক মদনগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লি ও হাফেজ ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার

গৌরীপুরে ট্রেনে নিচে চাপা পরে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

মো. কামরুল হাসান লিটন / ৩০৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:২০ অপরাহ্ন

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে চাপা পড়ে রফিকুল ইসলাম (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রফিকুল ইসলামকে দুপুর থেকেই শ্যামগঞ্জ রেলস্টেশন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।

শ্যামগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তিনি গৌরীপুর উপজেলার অচিন্ত্যপুর ইউনিয়নের রামচন্দ্রনগর গ্রামের বাসিন্দা, পিতা হায়দারুল ইসলাম ও মাতা রওশন আরা বেগম।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..