রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার  তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন মাদক নির্মূল করতে বেপারী পাড়ায় যুদ্ধ ঘোষণা ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুল নারায়ণগঞ্জ জেলা বধির সংঘের আনন্দ বনভোজন  ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন  মধ্যযুগীয় বর্বরতাকে হার মানালো রঘুনাথপুরের লুটপাট বন্ধুত্বের বন্ধনকে সামাজিক শক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় মানব সেবায় অবদানের জন্য সম্মাননা পেলেন- দানিসুর রহমান লিমন বন্দর উপজেলা সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহনে ভ্রাম্যমান প্রশিক্ষণ

ঝিনাই নদীতে গোসল করতে নেমে মৃত্যু-৩ নিখোঁজ-২

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৭৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন

জামালপুর প্রতিনিধি: জামালপুর মাদারগঞ্জ উপজেলার ঝিনাই নদীতে গোসল করতে নেমে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৫ জন কিশোর। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে একদল তরুণ ঝিনাই নদীতে গোসল করতে নামে। হঠাৎ নদীর গভীর স্রোতে পড়ে তারা তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। এ পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আরো ২ জন এখনো নিখোঁজ রয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত আছেন।

শোকার্ত পরিবার গুলোর আহাজারিতে এলাকার আকাশ বাতাস বাড়ি হয়ে উঠে। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..