রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন বন্দরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  লামায় দুর্গম পাহাড়ের তামান্না এখন দেশসেরা এসিল্যান্ড বান্দরবানে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা রূপগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন, র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি 

এবার ইন্টারনেটের দাম কমাতে আইনি নোটিশ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৮৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি :
গুণগত মানসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ন্যাশন ওয়াইড ট্রান্সমিশন নেটওয়ার্কের (এনটিটিএনের) দাম পুনর্নির্ধারণ ও ব্রডব্যান্ড ইন্টারনেটের মান নির্ধারণী বেঞ্চমার্ক নির্ধারণ করতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ ছয় জনকে আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী তানিজিলা রহমান জুঁই মহিউদ্দিন আহমেদের পক্ষে এই আইনি নোটিশ পাঠান।

এই নোটিশ পাঠানো হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, বিটিআরসির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান, বিটিআরসির মহাপরিচালক আশিস কুমার কুণ্ডু, আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন বাংলাদেশের (আইআইজিএবি) সভাপতি আমিনুল হাকিম ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হককে।

নোটিশে বলা হয়, গ্রাহকের প্রয়োজন মানসম্পন্ন এবং সর্বনিম্ন ২০ এমবিপিএস গতিসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট। তবে সেবার মান নির্ধারণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইআইজি ও এনটিটিএন’র সেবার মূল্য নামিয়ে আনা। যেহেতু, ব্রডব্যান্ড ইন্টারনেটের সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আইআইজি এবং এনটিটিএন যা গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের জন্য এই মাধ্যম দুটির কোয়ালিটি এবং দাম পুনর্নির্ধারণ করা অতি আবশ্যক। তবে নিয়ন্ত্রক কমিশন যদি গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমিয়ে দেয় তাহলে অর্থের দিক থেকে হয়ত গ্রাহক উপকৃত হবে; কিন্তু সেবার মান আরও কমে যাওয়ার আশঙ্কা থাকে।

নিয়ন্ত্রক সংস্থা কিছু আইআইজিকে মনোপলি ব্যবসার লক্ষ্যে ২০২১ সালে ৩৬৫ টাকা ব্যান্ডউইথ রেট ধার্য করে উল্লেখ করে আরও বলা হয়, বর্তমানে সকল আইআইজি ১৭০ থেকে ২০০ টাকার মধ্যে সেল করে। একইভাবে ২০২১ সালে এনটিএনের প্রতি এমবি সর্বনিম্ন ২৫ টাকা ধার্য করে রেখেছে। অথচ এনটিটিএনরা ৯ থেকে ১২ টাকার মধ্যে বর্তমানে ডাটা ক্যাপাসিটি বিক্রি করছে। মুক্তবাজার অর্থনীতিতে কম্পিটিশনের মাধ্যমে প্রাইস কমে যাচ্ছে, অথচ বিটিআরসি কিছু অসাধু ব্যবসায়ী গোষ্ঠীকে অনৈতিক সুবিধা দিয়ে বাবসা করার জন্য প্রাইজ বেঁধে দিচ্ছে যা মোটেও কাম্য নয়।

নোটিশে আরও বলা হয়, আইআইজি ও এনটিটিএনের দাম পুনর্নির্ধারণ করে ব্রডব্যান্ড সেবা প্রদানকারীদের সামর্থ্যের মধ্যে এনে দেয়া হলে গ্রাহক পর্যায়ে মূল্য কমিয়ে এনে মান নির্ধারণ করা গ্রাহকের চাহিদা অনুযায়ী সম্ভব। গ্রাহকের কল্যাণার্থে আইআইজি এবং এনটিটিএন এর মূল্য পুনর্নির্ধারণ বা সংশোধন করা ও সেইসাথে ব্রডব্যান্ড ইন্টারনেটের মান নির্ধারণে বেঞ্চমার্ক নির্ধারণ করা একান্ত জরুরি।

বিষয়টি সাত দিনের মধ্যে সমাধান করা না হলে নোটিশ দাতা উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলেও ওই নোটিশে জানানো হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..