শনিবার, ৩০ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের চিলমারীতে বালু ব্যবসায়ীদের অবৈধ টোল ঘর গুড়িয়ে দিল এলাকাবাসী কুড়িগ্রাম সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন নাগরিক প্ল্যাটফর্মের ৫৬ জন শিক্ষার্থী সংবর্ধনা ও গুণিজন সম্মাননা টাংগুয়া হাওরে ঘুরতে এসে পাটলাই নদীতে কিশোর নিখোঁজ তাহিরপুরে পাটলাই নদীতে বরযাত্রীর নৌকাডুবে নিখোঁজ-১ তাহিরপুরে দলীয় নেতাকর্মী, জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন- এমপি কামরুল রূপগঞ্জে ৮ সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন-এমপি কামরুল ‘স্বপ্ন সেলস অ্যান্ড মার্কেটিং জোনে মিলবে নগদ ও সহজ কিস্তিতে ইলেকট্রনিক্স পণ্য ১১১টি প্রতিষ্ঠানে প্রায় ৩ কোটি টাকার অনুদান বিতরণ করেন – ব্যারিস্টার নওশাদ জমির

তেঁতুলিয়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
তেঁতুলিয়ায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফেরার পথে চলন্ত ভ্যান থেকে পড়ে মাহাফুজা খাতুন (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার তিরনইহাট ইউনিয়নের সরদারপাড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাফুজা খাতুন উপজেলার ২নং তিরনইহাট ইউনিয়নের দলুয়া ড্যামগছ গ্রামের সুলতান আলীর স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহাফুজা খাতুন সকালে ৩নং তেঁতুলিয়া সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। বিকেলে সেখান থেকে ভ্যানযোগে স্বামীর বাড়ি ফেরার পথে সরদারপাড়া এলাকায় পৌঁছালে তিনি চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া ও আনুষঙ্গিক কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..