শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১২২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি: “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এমন প্রতিপাদ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

১০ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল ও পদ্ধতির বাস্তব মহড়া প্রদর্শন করেন। এতে উপস্থিত ব্যক্তিরা দুর্যোগ মোকাবিলায় প্রাথমিক প্রস্তুতি ও সচেতনতার বিষয়ে ধারণা গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন অফিসার মোজাম্মেল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ প্রমুখ।

এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..