শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা অসম বাণিজ্য চুক্তি ও জাতীয় স্বার্থের বলি-কাদের লাভ, কাদের ক্ষতি আগামী নির্বাচনে ঘাটভোগ ইউনিয়নে নেতৃত্বে মিকাইল বিশ্বাসকে খোঁজে জনগণ রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পঞ্চগড়ে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই মোসাররফ হোসেন তেঁতুলিয়ায় এনসিপির জাতীয় ছাত্রশক্তির নেতার দোকান থেকে ১৩০ লিটার ডিজেল উদ্ধার রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু জাটকা সংরক্ষণ সপ্তাহ-২৬ উপলক্ষে কয়েকটি নদীতে অভিযান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১০৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কর্মসূচির নেতৃত্বদেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা শাহীন খসরু।

পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে বাঁচতে হলে বাড়ির চারপাশ নিয়মিত পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণ করা অত্যন্ত জরুরি। সরকারি প্রচেষ্টার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৩নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারী ও ইউপি সদস্য গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিযান চলাকালীন ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ছিটানো হয় এবং বাজারের বিভিন্ন ড্রেন ও ঝোপঝাড় পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..