মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: উপজেলা প্রশাসনের আয়োজনে (৩১আগস্ট) সকাল উপজেলা পরিষদ হলরুমে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক ‘জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আইসিটি অফিসার নবী-উল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন: উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রকৌশলী অফিসার মোস্তাহিদুল ইসলাম, উপজেলা জিয়া পরিষদের আহবায়ক আব্দুল জব্বার, আব্দুল জব্বার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায়, তথ্যসেবা কর্মকর্তা ফাতেমাতুজ জুহুরা, ৩ নং সদর ইউনিয়ন এমপির প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ, ছাত্রদলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক সবুজ প্রমুখ।

এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নজরুল চর্চা ও দেশব্যাপী শিক্ষার্থীদের মাঝে নজরুলের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..