রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন রূপগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বই বিতরণ করলেন- আনন্দ কুমার গুপ্ত নিজ বাড়ি বিক্রি করে দখল বুঝিয়ে দিতে টালবাহানা, প্রাণনাশের হুমকি থানায় অভিযোগে  হাজী মাসুম মিয়ার ওপর সন্ত্রাসী হামলা, বন্দর থানায় অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত বন্দরে জাতীয় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন ও সম্মাননা স্মারক বিতরণ রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা ধামগড় সেনেরবাড়ী পশ্চিমপাড়া যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

তেঁতুলিয়া ‘শিশুস্বর্গে’ শীত আনন্দ উৎসবে শীতের উপহার বিতরণ

জুলহাস উদ্দীন / ৮১০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি: পঞ্চগড় তেঁতুলিয়ায় ‘শিশুস্বর্গে’ হাজারের অধিক শিশু শিক্ষার্থীদের শীতের উপহার দেয়া হয়েছে। উপহার হিসেবে শিশুদের শীতের হুডি, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিশুস্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে শিশুদের শীত উপহার তুলে দেন পাট অধিদপ্তরের মহা পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মো. নুরুল বাসির, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব রফিকুল ইসলাম সেলিম।

এ সময় তেঁতুলিয়া উপজেলার ১৬টি স্কুলের ১ হাজার ৩৩৫ জন শিশু শিক্ষার্থীর হাতে শীতের হুডি, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের পরিচালক মোহাম্মদ মজনু মোল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের এফসিএ ডিরেক্টর অঞ্জন মল্লিক, তেঁতুলিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম আকাশ, মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক শাহাদাত হোসেন রঞ্জু, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন এবং শিশুস্বর্গ প্রতিষ্ঠাতা কবীর আহম্মেদ আকন্দ। এছাড়াও জাতীয় শিশুস্বর্গের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের শিক্ষা জীবনকে আরও আনন্দময় করে তোলা একটি মহৎ উদ্যোগ। শিশুস্বর্গ ফাউন্ডেশন এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালসকে ধন্যবাদ জানাচ্ছি অসাধারণ এ আয়োজনের জন্য। এটি অন্যান্য সংগঠনকেও অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস করি।

শিশুস্বর্গ ফাউন্ডেশন জানায়, উত্তরের শীত প্রধান অঞ্চল হিসেবে এ বছর পঞ্চগড়ে ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে ৭ হাজার শিশু শিক্ষার্থীকে নিয়ে শীত আনন্দ উৎসবের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন।

উৎসবের অংশ হিসেবে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে শীতের হুডি, স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ। পাশাপাশি শিশুদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..