মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন লামায় অবৈধ বালু উত্তোলন অভিযান ৫টি শ্যালো মেশিন ও বিপুল বালু জব্দ রামিসাসহ সকল ধর্ষণ-খুন বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ-ইয়াবাসহ গ্রেফতার- ৩ শিশু রামিসা হত্যা প্রতিবাদে বান্দরবানে সচেতন ছাত্র সমাজের মানববন্ধন রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বন্দরের মদনগঞ্জে মানববন্ধন ও মৌন মিছিল শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলণ লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৭ ক্রীড়াবিদ পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি কক্সবাজারে জলবায়ু ও নারী সমস্যা ও সম্ভবনা শীর্ষক মতবিনিময়

তেঁতুলিয়ায় চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জুলহাস উদ্দীন / ৪৯০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: তেঁতুলিয়ায় চেয়ারম্যান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন।

শুক্রবার (২৯ আগস্ট) বিকালে তিরনইহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে ঐতিহ্যবাহী ফকিরপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু।

অনুষ্ঠানে হুমায়ুন কবিরের সঞ্চালনায় তিরনইহাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন’র সভাপতিত্বে

বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) এসএম আকাশ, উপজেলা বিএনপির সভাপতি শাহাদত হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল প্রমুখ।

এছাড়াও আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মু্িক্তযোদ্ধা সফিজউদ্দীন সহ ইউনিয়নটির বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও খেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, স্বাধীনতা পরবর্তী সময়ে এ ইউনিয়ন পরিষদে সাবেক চেয়ারম্যান মরহুম নাজির হোসেন, মরহুম আবুল বাশার ও মরহুম আজহারুল ইসলাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।তাদের স্মৃতিকে ধরে রাখতে এই চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট।

এ টুর্নামেন্টে ১৬টি দল অংশ গ্রহণ করবে। স্বাগতিক দল হিসেবে উদ্বোধনী ম্যাচে মন্ডলপাড়া সন্ধানী যুব সংঘ বনাম ভজনপুর মোহামেডান স্পোটিং ক্লাব অংশ গ্রহণ করে। খেলায় ১-০ গোলে সন্ধানী যুব সংঘ বিজয় লাভ করে।

খেলাটি দেখতে মাঠের চারপাশে হাজার হাজার দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..