শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের শুভেচ্ছা জানালেন তরুণ সমাজ সেবক – সাফাকুল ইসলাম আফজাল রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক মদনগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লি ও হাফেজ ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার

তেঁতুলিয়ায় ১২ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেফতার

জুলহাস উদ্দীন / ১২৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি: পঞ্চগড় তেঁতুলিয়ায় খাদিজাতুল কোবরা হাফেজিয়া মাদ্রাসার এক ছাত্রী ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়ার  অভিযোগ উঠেছে চাচাতো নানার বিরুদ্ধে।

এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা করেছেন ওই ধর্ষিতার নানি মোছা. হাসনা খাতুন। পরে ২০ সেপ্টেম্বর রাতে ওই ধর্ষককে আটক করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে কোর্টে চালান করেন।

ঘটনাটি ঘটেছে পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন ঠুনঠুনিয়া গ্রামে। ধর্ষক জামাল (৩৫) একই এলাকার আলী হোসেনের ছেলে।

মামলা সূত্রে ও বাদীনি থেকে জানা যায়, জামাল সম্পর্কে তার চাচাতো নানা। আজ থেকে ৬ মাস পূর্বে নানার বাড়ীতে ফ্রিজের মাংস আনতে যায় নাতনি। ধর্ষকের বাড়ীতে কেউ না থাকাই একা পেয়ে  জোরপূর্বক তার নাতনিকে ধর্ষণ করেন। পরে লজ্জায় প্রথমে কাউকে জানাননি। তিন মাসের অন্তঃসত্ত্বা  হওয়ার পরে এলাকাবাসীর মধ্যে বিষয়টি জানাজানি হলে সমাধানের চেষ্টা হয়। পরে ধর্ষক ওই নাবালিকা বিয়ে না করে অপহরণ করে অন্য জায়গায় লুকিয়ে রাখেন। নানান জায়গায় খোঁজ করেন তার পরিবার।

তার নানা জানায়, আমার বাড়িতে আমার নাতনি মানুষ হয়েছে। তিনি এখানে থেকে মাদ্রাসায় পড়াশোনা করতো। তার চাচাতো নানা যে অপরাধ করেছে তার বিচার হওয়া উচিত। তিনি যে এমন কাজ করবেন তা স্বপ্নেও ভাবিনি। মেয়েটার জীবনটাই ধ্বংস করে দিল। আমরা ওই ধর্ষকের কঠিন বিচার চাই।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবু মুসা মিয়া জানায়, গত ১৭ জানুয়ারীতে ধর্ষণ হয় পরে তাকে অপহরণ করে অন্য জায়গায় রাখে। গতকাল রাত ১ টার সময় বাদিনী তার নানি একটা মামলা দায়ের করেন। পরক্ষণেই ধর্ষককে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়। মামলা তদন্তধীন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..