সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে তেঁতুলিয়ায় কর্মসূচি পালিত

জুলহাস উদ্দীন / ৩৬২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: সারাদেশে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে তেঁতুলিয়ায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (১৬মার্চ) দুপুরে ঐতিহাসিক তেতুল তোলায় উপজেলা নাগরিক প্লাটফর্মের ব্যানারে উপজেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক আব্দুর রহমান বাবু’র সভাপতিত্বে যুব ফোরামের আয়োজনে তেঁতুলিয়া তেতুল তোলায় প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সভায় অতিথি ছিলেন, জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ, ফিল্ড অফিসার খুরশিদা জাহান, জুলহাস উদ্দীন।

কর্মসূচিতে উপজেলা নাগরিক ফোরামের সদস্য ছাড়াও যুব ফোরাম সদস্য, শিক্ষার্থী ও গণ্যামান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা নারী ও কন্যা শিশুর প্রতি সংহিসতা রোধে অন্তর্বতী সরকারের দৃঢ় পদক্ষেপ কামনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..