সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার  তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন মাদক নির্মূল করতে বেপারী পাড়ায় যুদ্ধ ঘোষণা ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুল নারায়ণগঞ্জ জেলা বধির সংঘের আনন্দ বনভোজন  ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন  মধ্যযুগীয় বর্বরতাকে হার মানালো রঘুনাথপুরের লুটপাট বন্ধুত্বের বন্ধনকে সামাজিক শক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় মানব সেবায় অবদানের জন্য সম্মাননা পেলেন- দানিসুর রহমান লিমন বন্দর উপজেলা সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহনে ভ্রাম্যমান প্রশিক্ষণ

পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ মার্চ ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

পাইকগাছা খুলনা প্রতিনিধি, পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রেডক্রিসেন্ট সোসাইটি, অ্যাওসেড ও সিপিপি’র সহযোগিতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা’র আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন’র সভাপতিত্বে ” দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব কুমার বিশ্বাস।

উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, রেডক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি ইলিয়াস শাহ, অ্যাওসেড এর প্রতিনিধি মানিক লাল বসু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোজিৎ ঘোষ দেবেন,  সিপিপির টিম লিডার এসএম কবীর হোসেন ও নয়ন মনি বিশ্বাস।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..