শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানব সেবায় অবদানের জন্য সম্মাননা পেলেন- দানিসুর রহমান লিমন বন্দর উপজেলা সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহনে ভ্রাম্যমান প্রশিক্ষণ ঢাকায় ভারতের এআইএনইউ হাসপাতালের উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম, নৈশভোজ  পূবালী ব্যাংক পিএলসি বন্দর উপ-শাখার ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত  বন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন  দিনদুপুরে ১ নং ঢাকেশ্বরী বাজারের স্বর্ণের দোকানে ডাকাতি  ঝালকাঠির ৩ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা: তীব্র নিন্দা ও প্রতিবাদ রূপগঞ্জে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার, ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার বন্দরে সন্ত্রাস বিরোধী মামলায় স্থানীয় মেম্বারসহ গ্রেপ্তার-২

মানব সেবায় অবদানের জন্য সম্মাননা পেলেন- দানিসুর রহমান লিমন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

বাকেরগঞ্জ প্রতিনিধি: মানবসেবায় অসামান্য অবদান ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সম্মাননা স্মারক পেলেন বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক দানিসুর রহমান লিমন।

৩০ সেপ্টেম্বর বুধবার রাত ৮ টায় বরিশাল দি রিভারভিউ রেস্তোরায় এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান এবং পরানের বরিশালের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম নওরোজ হীরা।

দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতার মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা, অসহায় মানুষের কথা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরে আসছেন।সাংবাদিকতার পাশাপাশি মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

দানিসুর রহমান লিমন বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করে যাওয়াই তার মূল লক্ষ্য। এই সম্মাননা তাকে ভবিষ্যতে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সাংবাদিক দানিসুর রহমান লিমনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..