শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের শুভেচ্ছা জানালেন তরুণ সমাজ সেবক – সাফাকুল ইসলাম আফজাল রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক মদনগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লি ও হাফেজ ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার

পাইকগাছা কম্বিং অপারেশন অবৈধ নেটজাল জব্দ এবং বিনষ্ট 

মো. খোরশেদ আলম / ২১১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল, বেহুন্দি, কারেন্ট মশারী, চটজাল, পাই জাল ও টং জাল ইত্যাদি অপসারণে বিশেষ কম্বিং অপারেশন -২০২৫ পাইকগাছার বিভিন্ন নদ-নদীতে পরিচালনা করা হয়েছে। উপজেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে মঙ্গলবার সকাল থেকে উপজেলার দেলুটি ও সোলাদানায় প্রবাহিত শিবসা নদীতে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

এসময় ৪টি অবৈধ নেট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত নেট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এসময়  বাংলাদেশ নৌ পুলিশ পাইকগাছার সহযোগীতায় অভিযানে নৌ ফাঁড়ি পুলিশের এসআই মো. মোমিনুর রহমান ও ক্ষেত্রসহকারী রণধীর সরকার, মেরিন অফিসার অসিত কুমার সরকার সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, জনস্বার্থে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল, বেহুন্দি, কারেন্ট মশারী, চটজাল, পাই জাল ও টং জাল ইত্যাদি অপসারণে বিশেষ কম্বিং অপারেশন -২০২৫ অব্যাহত থাকবে। আসুন, আমরা সচেতন হই। সরকারি নির্দেশনা মেনে চলি।

পাইকগাছা কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ এবং বিনষ্ট করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..