বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো বন্দরে যুব উন্নয়ন অধিদপ্তরের ছয় দিনের জন্য পোশাক তৈরি প্রশিক্ষণ উদ্বোধন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ- পুরুষ শূন্য বরুনা তেঁতুলিয়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত বন্দর থানা জাতীয়তাবাদী চালক দলের নতুন কমিটি গঠন- সভাপতি রাসেল, সম্পাদক নিরব রহিম রুপবান ছবির অভিনেতা পরান বাবু স্মরণে দোয়া পুঠিয়া-দুর্গাপুরে তিন ফসলি জমি কেটে পুকুর খনন, ক্ষুব্ধ এলাকাবাসী রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা-লুটপাট, গুলিবিদ্ধসহ আহত-১০ ঢাকা মহানগর কোর কমিটি অনুমোদন: জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রমে নতুন গতি পুঠিয়া-দুর্গাপুরে জলমহল ইজারা নিয়ে নানা অভিযোগ, আলোচনায় ‘মাছ আতিক’

পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

পুঠিয়া প্রতিনিধি: দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর অবশেষে পুঠিয়া উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী ছাউনির নির্মাণকাজ শুরু হয়েছে। এতে করে স্থানীয় যাত্রী ও পথচারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এতদিন রাজশাহী, কানসাট, চাঁপাইনবাবগঞ্জ ও সোনামসজিদ গামী যাত্রীদের খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টি উপেক্ষা করে বাসের জন্য অপেক্ষা করতে হতো। বিশেষ করে ত্রিমোহনী মসজিদের সামনে বাসে ওঠানামার সময় প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হতো। যাত্রীদের অনেকেই আশেপাশের দোকানের সামনে দাঁড়িয়ে কষ্ট করে বাসের জন্য অপেক্ষা করতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন এই যাত্রী ছাউনি নির্মাণ সম্পন্ন হলে যাত্রীদের জন্য একটি নিরাপদ ও স্বস্তিদায়ক অপেক্ষার স্থান তৈরি হবে। একই সঙ্গে ওই এলাকায় যানজট অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে এলাকাবাসী জানান, এই ছাউনিটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। এটি নির্মিত হলে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমে যাবে।

এদিকে এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে, নতুন এই সুবিধাটি সচেতনভাবে ব্যবহার করতে হবে এবং মসজিদের সামনে অপ্রয়োজনীয় ভিড় ও যানজট সৃষ্টি থেকে বিরত থাকতে হবে।

উল্লেখ্য, এ উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল’র ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে। তাঁর দায়িত্ব গ্রহণের পর এলাকায় উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা এসেছে। চাঁদাবাজি বন্ধ হওয়ায় ঠিকাদাররা নির্বিঘ্নে কাজ সম্পন্ন করতে পারছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..