সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন  কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান  কর্মজীবনের ইতি, তাকওয়া ফেব্রিকে বিদায় নিলেন ৩ অপারেটর বন্দরে পৈতৃক ভিটা দখল ও ফার্ম ভাঙচুর এবং নারীকে মারধরের অভিযোগ

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-৩

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৮ মে ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখী সংর্ঘষে ঘটনাস্থলে একজন নিহত। দুই ট্রাক ড্রাইভার ও একজন হেল্পার আহত। অপরদিকে দিনাজপুরের বিরলে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী ৮ম শ্রেনীর ছাত্রী নিহত হয়েছে।

২৮ মে বুধবার ভোর সাড়ে ৬ টায় দিনাজপুরের ফুলবাড়ী-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের বর্মচারী নামক এলাকায় বিরামপুর থেকে ছেড়ে আসা ট্রাকের সাথে ফুলবাড়ী থেকে আসা ট্রাকের মুখোমুখী সংর্ঘষে ঘটনাস্থলে ট্রাকের হেল্পার নাজমুল নিহত হন। নিহত নাজমুল টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাসিল গ্রামের বাসিন্দা।

এদিকে দুই ট্রাকের ড্রাইভার ও একজন হেলপার গুরুত্বর আহত হলে স্থানীয় এলাকাবাসী ও ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম মহিব্বুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ও ফুলবাড়ী ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছি। সেখানে থাকা অপর ৩ জন আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহর সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..