রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন বন্দরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  লামায় দুর্গম পাহাড়ের তামান্না এখন দেশসেরা এসিল্যান্ড বান্দরবানে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা রূপগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন, র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি 

ফেসবুক কমেন্টে আল্লাহ ও রাসূল (সাঃ)কে নিয়ে কটুক্তি, বিচারের দাবীতে বিক্ষোভ

জুলহাস উদ্দীন / ৭৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২০ অপরাহ্ন

পঞ্চগড় প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহ ও রাসূলকে (সা.) নিয়ে কটুক্তি করায় তেঁতুলিয়ার মিন সায়েদ কাউছার নামে এক যুবকের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সদরে তৌহিদী জনতার বেনারে এই বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীরা অভিযুক্ত যুবককে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন। কাউছার তেঁতুলিয়া সদর ইউনিয়নের খুনিয়াভিটা গ্রামের কৌশিমের ছেলে।

বিক্ষোভকারীরা জানান, কাউছার স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করেছিল। বর্তমানে জেলার বাইরে রেয়েছে। কিন্তু একজন মুসলমান ঘরের সন্তান হয়ে আল্লাহ ও আল্লাহর রাসূলকে (সা.) নিয়ে যে মন্তব্য করেছে, এতে সে নাস্তিক হয়ে গেছে৷ তাকে ফাঁসিতে ঝুলানো উচিত। তাকে ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা।

বিক্ষোভ মিছিল শেষে উপজেলা জামায়াতে ইসলামের আমীর আব্দুল হাকিম বলেন, সে স্বঘোষিত নাস্তিক ও মুরতাদ। তেঁতুলিয়ারই একটি ভালো পরিবারের সন্তান। সরকারকে প্রশাসনের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই রকম মুরতাদদের স্ব-ঘোষিত নাস্তিকদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

অভিযুক্ত কাউছারের বড় ভাই লরিন তার ফেসবুক আইডিতে স্টাটাস দিয়ে জানান, যে আল্লাহ নবীজিকে নিয়ে কটুক্তি করতে পারে, সে কখনো মুসলিম হতে পারে না। এমন মানুষের সাথে সম্পর্ক না রাখাই উত্তম। হোক সে রক্তের কেউ। তাই আমি ও আমার পরিবার সকলেই তাকে আমাদের পরিবার থেকে চিরতরে ত্যাগ করলাম।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এসআই মালেক জানান, অভিযুক্ত যুবক জেলার বাইরে থেকে একটি পোস্টে এ কমেন্ট করেছে। তাকে গ্রেফতার করতে সর্বোচ্চ চেস্টা করা হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..