মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন লামায় অবৈধ বালু উত্তোলন অভিযান ৫টি শ্যালো মেশিন ও বিপুল বালু জব্দ রামিসাসহ সকল ধর্ষণ-খুন বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ-ইয়াবাসহ গ্রেফতার- ৩ শিশু রামিসা হত্যা প্রতিবাদে বান্দরবানে সচেতন ছাত্র সমাজের মানববন্ধন রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বন্দরের মদনগঞ্জে মানববন্ধন ও মৌন মিছিল শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলণ লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৭ ক্রীড়াবিদ পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি কক্সবাজারে জলবায়ু ও নারী সমস্যা ও সম্ভবনা শীর্ষক মতবিনিময়

বিপক্ষে সাক্ষ্য দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, ঘাতক গ্রেফতার

মো. নজরুল ইসলাম খান / ৮৬০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ মে ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি:  হবিগঞ্জের মাধবপুরে আদালতে সাক্ষ্য দেওয়ায় ক্ষুদ্ধ হয়ে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি।

২৫ মে রবিবার মধ্যরাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিল্লুর রহমান (৪০) কালিকাপুর গ্রামের আলী মিয়ার ছেলে এবং পেশায় একজন দোকানদার।

২৬ মে সোমবার সকালে কাশিমনগর ফাঁড়ির পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

কাশিমনগর ফাঁড়ির পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, একই গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়ার সঙ্গে নজরুল মিয়ার একটি মামলা চলছিল। সেই মামলায় প্রায় পাঁচ-ছয় মাস আগে নিহত জিল্লুর রহমান আদালতে জাহাঙ্গীরের বিরুদ্ধে সাক্ষ্য দেন। এতে জাহাঙ্গীর ক্ষুদ্ধ হন এবং প্রতিশোধের পরিকল্পনা করতে থাকেন।

রবিবার মধ্যরাতে জাহাঙ্গীর ‘বিস্কুট কেনার’ কথা বলে ঘুমন্ত জিল্লুর রহমানকে ঘর থেকে ডেকে বের করে এনে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

পুলিশ সোমবার ভোরে কালিকাপুর গ্রাম থেকে ঘাতক জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..