দিনাজপুর প্রতিনিধি: কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো’ এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করতে দিনাজপুরের বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা’র শুভ উদ্বোধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিরামপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, দিনাজপুর জেলা দক্ষিণের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন দিনাজপুর জেলা দক্ষিণ সদস্য সচিব সারোয়ার হোসেন’র সভাপতিত্বে ও নির্বাহী সদস্য উমর হান্নান’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন’র উপদেষ্টা মীর হোসাইন, জাকির হোসাইন, মিনারুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা দক্ষিণের নির্বাহী সদস্যবৃন্দ অঞ্চল পরিচালকবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি।
আপনার মন্তব্য প্রদান করুন...