মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও পরকীয়াকারী হত্যা মামলার আসামি গ্রেফতার তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন

ময়মনসিংহে পুলিশ বক্সের সামনে ছুরিকাঘাতে যুবক খুন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৪২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহ নগরীর পাগুদাম ব্রিজমোড় এলাকায় অস্থায়ী পুলিশ বক্সের সামনে ছুরিকাঘাতে রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নামে এক যুবক খুন হয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় মাদকসেবী ও ছিনতাইকারীদের মধ্যে সংঘর্ষের সময় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত রিয়াদ জেলা নগরীর পাটগুদাম এলাকার এসডিজি ভবনের বাসিন্দা। তার বাবা মো. সাইদুল হক টিসিবিতে চাকরি করেন এবং মা জান্নাতুল ফেরদৌস পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা বলে জানা গেছে।

রিয়াদের বাবা সাইদুল হক অভিযোগ করে বলেন, পাটগুদাম অস্থায়ী পুলিশ বক্সের ভেতরে আমার ছেলে আহত অবস্থায় অনেকক্ষণ পড়ে ছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমার ছেলের খুনিদের বিচার করা হোক।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ব্রিজ এলাকায় সক্রিয় ছিনতাইকারী একটি চক্রের মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতে খুনের এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রিয়াদের মৃত্যু হয়েছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..