শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে জেনারেল (অব:) জিয়াউল আহসান ও তার স্ত্রীর নামীয় জলসিড়িতে ৮ তলা বাড়ির ফ্ল্যাট সিলগালা রূপগঞ্জ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইলেকট্রনিক পণ্য বিক্রির ধুম ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাশেমীর নির্বাচনী প্রচারণা শুরু ভারসাম্যহীন নারী সাথী ঝুলান্ত লাশ উদ্ধার বন্দর থানা ২ নারীসহ ৭ জন গ্রেফতার ঝরে গেল আরেকটি সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ইন্তেকাল বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি সম্পাদকের দায়িত্ব গ্রহন নারায়ণগঞ্জ জেলা ও বন্দর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বনবী (সঃ) ইসলামিয়া আলিম মাদরাসা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 

মাহাবুব আলম / ১৭০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিস্টার আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

২৩ এপ্রিল বুধবার সকালে উপজেলার ভরনিয়ার সাবুডাঙ্গা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত কৃষক ওই এলাকার খমিরউদ্দিনের ছেলে। সে পেশায় একজন কৃষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কৃষি কাজের জন্য বিদ্যুৎচালিত মোটর পাম্প চালু করার পরে পুকুর পাড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তার তুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় মিস্টার আলী। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..