শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফটো সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত কামরুলকে বিজয়ী করতে ভোটের জন্য ঘরে ঘরে যাচ্ছেেন, বিএনপির কর্মী মো.সবুর আলী রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর রূপগঞ্জে ৯ টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান দেয়াল ঘড়ি মার্কা প্রার্থী সিরাজুল মামুন’র মুছাপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ আবুল কাওসার আশার মহানগর ২০ নং ওয়ার্ডে উঠান বৈঠক

রূপগঞ্জ ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং মতবিনিময়

মো. আবু কাওছার মিঠু / ২৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জে ভুলতা হাইওয়ে পুলিশের উদ্যোগে ২২ সেপ্টেম্বর রবিবার এক মহতী ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় স্থানীয় জনগণ এবং পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিরাপত্তা, আইনশৃঙ্খলা উন্নয়ন ও সম্প্রদায়ের সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ মোকাব্বির।

এতে আরও উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন, মাসুদ কবির গাউছিয়া মার্কেট মালিক সমিতির ক্যাশিয়ার, মো. সাইদুল ইসলাম হাইওয়ে পুলিশের সাধারণ সম্পাদক ও শ্রমিক দলের সভাপতি, হাজিবুর রহমান সাধারণ সম্পাদক শ্রমিক দল রূপগঞ্জ উপজেলা, খোরশেদ আলম যুবদলের সদস্য আহবায়ক কমিটি, রূপগঞ্জ উপজেলা মো. আলম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিকদল রূপগঞ্জ উপজেলা এবং এলাকার বিভিন্ন বাসিন্দা।

সভায় বক্তারা অপরাধ প্রতিরোধ, সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

এসময় স্থানীয়রা তাদের মতামত, পরামর্শ ও অভিযোগ জানিয়ে পুলিশি কার্যক্রমের ও উন্নয়ন সহায়তা তুলে ধরেন।

সভাটির উদ্দেশ্য ছিল স্থানীয় ভাবে যানজট নিরসনের লক্ষ্যে ফুটপাতে দোকান বসানো বন্ধ করা, সে বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সচেতন করা। সকল বক্তা ও অংশগ্রহণকারীরা এই উদ্বেগজনক বিষয়টির গুরুত্ব তুলে ধরে এতে সমাধানের উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

সভাটি স্থানীয় জনগণের জন্য এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যেখানে পুলিশ ও জনগণ একসাথে কাজ করে নিরাপত্তা ও সম্প্রদায়ের উন্নয়ন নিশ্চিত করতে পারবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..