শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন

আশরাফুজ্জামান সরকার / ২৯১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

পলাশবাড়ী প্রতিনিধি: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

৯ আগষ্ট শনিবার দুপুরে পলাশবাড়ী পৌর শহরের চারমাথা মোড়ে সাংবাদিক সমাজের আয়োজনে সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক পলাশবাড়ি প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার’র সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, পলাশবাড়ী মডেল প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, দৈনিক করতোয়া প্রতিনিধি ও জৈষ্ঠ্য সাংবাদিক সাদেকুল ইসলাম রুবেল, খবরবাড়ি ডটকম সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, বাংলাদেশ প্রেসক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম কবির, সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, সময়ের কন্ঠস্বর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, দৈনিক আমার সংবাদ এর পলাশবাড়ী প্রতিনিধি মিজানুর রহমান নিক্সন, দৈনিক সংগ্রাম পত্রিকার সংবাদদাতা ফেরদাউস মিয়া, প্রতিদিনের সংবাদ এর সোহেল রানা, দৈনিক গণমুক্তি প্রতিনিধি শাহারুল ইসলাম, দৈনিক একুশের বাণী’র আশরাফুল আলম, দৈনিক সোনালী কন্ঠের সাগর সরকার মিনু সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এ মানববন্ধনে সাংবাদিকদের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পলাশবাড়ী পৌর জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি তাজুল ইসলাম মিলন।

বক্তারা, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের সকল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নে সরকারের নিকট জোর দাবী জানান।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন, রিপোর্টাস ইউনিটি পলাশবাড়ী’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..