বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায় পুঠিয়া-দুর্গাপুরে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী, ইউপি সদস্যসহ গ্রেফতার-২০

তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায় 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড় তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরার মো. দেলোয়ার হোসেনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সাব-রেজিস্ট্রি অফিসের হলরুমে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলিল লেখক সমিতির সভাপতি মো. শামসুল হক সরকার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রার মো. তৌফিক সালাউদ্দিন।

বিদায়ী অতিথির স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, দলিল লেখক মো. আনিসুর রহমান ও মো. মোবারক আলী প্রমুখ।

বক্তারা বলেন, মো. দেলোয়ার হোসেন বিগত পাঁচ বছর ধরে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে দায়িত্ব পালন করেছেন। তাঁর বিনয়ী আচরণ ও পেশাগত সহযোগিতা সবাইকে মুগ্ধ করেছে। বক্তারা তাঁর নতুন কর্মস্থল পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে তাঁর উত্তরোত্তর সাফল্য ও শুভকামনা জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. সোহরাব আলী, অফিস সহকারী মোসাম্মৎ জুলেখা বেগম, নকলনবীশ মো. মোবারক সহ অফিসের অন্যান্য কর্মচারী ও স্থানীয় দলিল লেখকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..