বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায় পুঠিয়া-দুর্গাপুরে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী, ইউপি সদস্যসহ গ্রেফতার-২০

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি: পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে চা চাষাবাদ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে শালবাহান রোড উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মশালা ও সভা অনুষ্ঠিত হয়।

এড. রফিকুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, জেলা চা-বাগান সমিতি উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক, পঞ্চগড় চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা জাহিদ ইমাম, জেলা চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুর আলম, চা-বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক মানিক খান।

এছাড়াও অনুষ্ঠানে চা-বাগান মালিক সমিতির সদস্য আবু হানিফ, আল ইমরান, হাফিজুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় চা চাষি ও বাগানের শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা তেঁতুলিয়ায় চা চাষের বর্তমান পরিস্থিতি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, গুণগত মানসম্মত চা পাতা উৎপাদন এবং শ্রমিকদের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পরে চা চাষের নানা সমস্যার সমাধান ও করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..