শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা অসম বাণিজ্য চুক্তি ও জাতীয় স্বার্থের বলি-কাদের লাভ, কাদের ক্ষতি আগামী নির্বাচনে ঘাটভোগ ইউনিয়নে নেতৃত্বে মিকাইল বিশ্বাসকে খোঁজে জনগণ রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পঞ্চগড়ে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই মোসাররফ হোসেন তেঁতুলিয়ায় এনসিপির জাতীয় ছাত্রশক্তির নেতার দোকান থেকে ১৩০ লিটার ডিজেল উদ্ধার রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু জাটকা সংরক্ষণ সপ্তাহ-২৬ উপলক্ষে কয়েকটি নদীতে অভিযান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

সৌদি আরবের রিয়াদে মহান শহীদ দিবস পালন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩১৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক  :

সৌদি আরবে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দূতাবাস চত্বরে পতাকা অর্ধনমিত করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন।

এরপর রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত গভীর শ্রদ্ধায় রফিক, সালাম, বরকত, শফিউরসহ সব ভাষা শহীদ এবং জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে নিহত সব শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তিনি বলেন, ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের স্বকীয়তাবোধ এবং জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।

এর ফলে আমরা আমাদের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ নিয়ে সোচ্চার হতে শুরু করি। যার ধারাবাহিকতায় নানা ঘাত-প্রতিঘাত ও আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের আবির্ভাব ঘটে এবং নিজেদের ভাগ্য আমরা নিজেরা গড়ার অধিকার অর্জন করি।

তিনি আরও বলেন, মাতৃভাষার মাধ্যমে খুব সহজে আমরা শিক্ষা, বিজ্ঞানে উৎকর্ষ সাধনে সক্ষম হবো। আজকের এদিনে আমরা শপথ নেব যেন আমরা আমাদের ভাষার উন্নয়নে কাজ করবো। পাশাপাশি অন্যের ভাষার প্রতি আমাদের সম্মানবোধ থাকবে।

রাষ্ট্রদূত প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান যাতে তারা দেশকে উপলব্ধি করে দেশ গঠনে এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। রাষ্ট্রদূত ৫২-এর ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং দেশ গড়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে প্রদত্ত প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পাওয়া একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। দূতাবাসের কাউন্সেলর মো. রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির ড. মতিউর রহমান, আব্দুল হাকিম, সিদ্দিকুর রহমান ইমরান এবং গোলাম হাসনাইন সোহান। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..