বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো বন্দরে যুব উন্নয়ন অধিদপ্তরের ছয় দিনের জন্য পোশাক তৈরি প্রশিক্ষণ উদ্বোধন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ- পুরুষ শূন্য বরুনা তেঁতুলিয়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত বন্দর থানা জাতীয়তাবাদী চালক দলের নতুন কমিটি গঠন- সভাপতি রাসেল, সম্পাদক নিরব রহিম রুপবান ছবির অভিনেতা পরান বাবু স্মরণে দোয়া পুঠিয়া-দুর্গাপুরে তিন ফসলি জমি কেটে পুকুর খনন, ক্ষুব্ধ এলাকাবাসী রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা-লুটপাট, গুলিবিদ্ধসহ আহত-১০ ঢাকা মহানগর কোর কমিটি অনুমোদন: জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রমে নতুন গতি পুঠিয়া-দুর্গাপুরে জলমহল ইজারা নিয়ে নানা অভিযোগ, আলোচনায় ‘মাছ আতিক’

হিমাগারের সংরক্ষণকৃত আলুর বস্তার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

মাহাবুব আলম / ২৩২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকালে চলতি মৌসুমে হিমাগারের মালিক কর্তৃক সংরক্ষণ আলুর বস্তার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।

উপজেলা কৃষকদল ও চাষীবৃন্দের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি মোশারফ হোসেন, সম্পাদক গোলাম রসূল, উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, নূর নবী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার,পৌর কৃষকদলের সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি জিয়াউর রহমান (মাষ্টার), মহিলা দলের সদস্য সচিব আনাকলি, পৌর যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব, মুক্তারুল ইসলাম মুক্তার, যুবনেতা আওলাদ হোসেন, কৃষকদলের দপ্তর সম্পাদক সেলিম প্রমুখ।

মানববন্ধন শেষে কৃষকেরা উপজেলা পরিষদের সামনের সড়কে আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন।

এসময় বক্তারা বলেন, হিমাগারগুলোর বাড়তি ভাড়া বাতিল করে আগের ভাড়া বহাল রাখতে হবে এমনিতেই বাজারে আলুর দাম অনেক কম তার উপর হিমাগারের ভাড়া অযৌক্তিক ভাবে বৃদ্ধি করে কৃষকদের সংকটে ফেলা হয়েছে। এতে প্রান্তিক আলু চাষিরা মারাত্মক ক্ষতিতে পড়বেন, যার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে । তাই দ্রুত এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..