বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও পরকীয়াকারী হত্যা মামলার আসামি গ্রেফতার তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন বেলিয়া’র শফিউল আলম উজ্জ্বল সভাপতি ও ইয়াদুল হক সাধারণ সম্পাদক গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বন্দর থানা মহানগর জাসাসের ইফতার ও দোয়া মাহফিল ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর স্ত্রীর মৃত্যু সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন হাজি মো.আব্দুস সামাদ

আড্ডায় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন শাহবাজ সানী, হাসপাতালে মৃত্যু

বিনোদন ডেস্ক / ৬৩০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৬ অপরাহ্ন

বিনোদন রিপোর্ট :

সদ্যপ্রয়াত অভিনেতা শাহবাজ সানী অকালেই চলে গেলেন তরুণ অভিনেতা শাহবাজ সানী। ছোট পর্দার এ অভিনেতার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব নিশ্চিত করলে স্তব্ধ হয়ে পড়ে শোবিজ অঙ্গন। শোকের ছায়া নেমে আসে চারিদিকে।

হঠাৎ কী এমন হলো যে, না ফেরার দেশে পাড়ি জমালেন টগবগে এ তরুণ! কারণ, ফেসবুক পোস্টে শাহবাজ সানীর মৃত্যুর কারণ বা কীভাবে মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছুই লেখেননি অপূর্ব।

এ বিষয়ে তথ্য জানতে খোঁজ নিলে নির্মাতা ইমরাউল রাফাত জানান, “রোববার রাতে উত্তরায় আড্ডা দিচ্ছিলেন শাহবাজ সানি। হঠাৎ মাটিতে পড়ে যান।

তার সঙ্গে থাকা ব্যক্তিরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান। রাত ৩টার পর পর চিকিৎসকরা তাকে ক্লিনিক্যালি ডেড বলেন। কী কারণে মারা গেছে জানতে চাইলে চিকিৎসক বলেন, ‘হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে। ”
একই তথ্য দিয়েছেন নাট্যনির্মাতা তুহিন হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, “সানির হাই প্রেসার ছিল। রোববার রাতে হুট করে সে অস্থিরতা প্রকাশ করে; বমি করে। হাসপাতালে নেওয়া হয় তাকে। হাসপাতালের নেওয়ার আধা ঘণ্টার মধ্যে সানি মারা যায়। কী কারণে মারা গিয়েছে জানতে চাইলে ডাক্তার বলেছেন, ‘হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে। ’”

শাহবাজ সানির মরদেহ তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নেওয়া হয়েছে। বাদ জোহর তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

রোববার রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন অভিনেতা শাহবাজ সানী। নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন তিনি। যদিও শুরুতে চরিত্রাভিনেতা হিসেবে কাজ করতেন, পরবর্তীতে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন। অল্প সময়েই অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেছেন এবং সেইসঙ্গে অর্জন করেছেন নির্মাতাদের আস্থাও।

২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারকীর পরিচালনায় ‘আব্দুল্লাহ’ নাটকে প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন। তার অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে— ‘চরের মাস্টার’, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ ইত্যাদি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..