শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

কপোতাক্ষে ভেসে এলো অজ্ঞাত লাশ, এলাকায় চাঞ্চল্য

মো. খোরশেদ আলম / ৮৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার এলাকায় কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে স্থানীয়রা নদীতে ভাসতে থাকা লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, দেবদুয়ার গ্রামের ধর্মপীরের মাজারসংলগ্ন নদীতে লাশটি প্রথমে চোখে পড়ে। লাশের মুখ ও বুক পানির নিচে থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে পাইকগাছা থানার ওসি মো. রিয়াদ মাহমুদ’র নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ওসি জানান, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। নৌ পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে। তাদের সহায়তায় লাশ উদ্ধারের কাজ চলছে।”

তিনি আরও বলেন,“মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। নদীর প্রবাহ ও লাশের অবস্থান দেখে মনে হচ্ছে, এটি অন্য কোনো স্থান থেকে ভেসে এসেছে।”

এদিকে, অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই এটিকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ। কেউ কেউ সন্দেহ করছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব নয়।

পুলিশ আরও জানিয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..