বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর থানা শাখার প্রস্তুতি মুলক সভা আইজিপি’র অংশগ্রহণে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা

কবি সরোজ দেব’র নাগরিক স্মরণ অনুষ্ঠান তোমার আলোয় উজ্জ্বল হয়েছে রোদ্দুর

আশরাফুল ইসলাম / ২০১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ মার্চ ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

গাইবান্ধা প্রতিনিধি: লিটল ম্যাগাজিন আন্দোলনের অন্যতম পুরোধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি সরোজ দেব’র নাগরিক স্মরণ অনুষ্ঠান তোমার আলোয় উজ্জ্বল হয়েছে রোদ্দুর।

১০ মার্চ সোমবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, গাইবান্ধা জেলা শাখা এই নাগরিক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতেই সরোজ দেব’র বিদেহী আত্মার মঙ্গল কামনায় কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, জেলা শাখার সভাপতি কবি দেবাশীষ দাশ দেবু’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি রজতকান্তি বর্মন।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিরিন আক্তার’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, শিক্ষাবিদ-সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান, কবি অধ্যাপক ইবনে সিরাজ, নাট্য ব্যক্তিত্ব ফারুক শিয়ার চিনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রমতোষ সাহা, ক্রীড়া ব্যক্তিত্ব-পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি সাহিত্যিক অমিতাভ দাশ হিমুন, অধ্যাপক সমীর সরকার, গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, রাজনীতিক সুভাষ শাহ রায়, অধ্যাপক ফেরদৌসী জাহান সিদ্দিকা, রাজনীতিক মোস্তাফিজুর রহমান মুকুল, নাট্যজন আলমগীর কবির বাদল, সাখাওয়াত হোসেন বিপ্লব ও শাহ আলম বাবলু, সাংবাদিক-ছড়াকার উত্তম সরকার, কবি খন্দকার নিপন ও পিটু রশিদ, নারী নেত্রী সাংবাদিক রিক্তু প্রসাদ, রাজনীতিক রেবতী বর্মণ, কবি মমতাজ বেগম রেখা ও নাসরিন সুলতানা রেখা, শিক্ষক তৌহিদুল ইসলাম খসরু, সাংবাদিক কায়সার রহমান রোমেল, সংস্কৃতিকর্মী শফিকুল ইসলাম রুবেল, কবি সোহেল রানা, সাংবাদিক শাহজাহান সিরাজ, মানবাধিকার নাট্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক অঞ্জলী রাণী দেবী এবং প্রয়াত সরোজ দেবের পরিবারের পক্ষে ছেলে শুভময় দেব জয়।

অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করেন রণজিৎ সরকার। অনুষ্ঠানস্থলে কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর আগে অনুষ্ঠানে সাংবাদিক রিকতু প্রসাদের পরিচালনায় কবি সরোজ দেবের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

বক্তারা স্মরণ অনুষ্ঠানে কবি সরোজ দেবের নামে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের নামকরণ, সরোজ মেলা ও সরোজ দেব সমগ্র প্রকাশনার প্রস্তাব করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..