মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

কুলিক নদীতে ধরা পড়লো ১১ কেজি ওজনের কচ্ছপ 

মাহাবুব আলম / ৪২০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : লোকালয়ে আগের মতো কচ্ছপ আর তেমন দেখা যায় না। হঠাৎ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কুলিক নদী থেকে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে ১১ কেজি ওজনের কচ্ছপ ধরেছে স্থানীয়রা, সে কচ্ছপ দেখতে ভীড় জমায় উৎসুক জনতার ।

জানাযায়, প্রতিদিনের ন্যায় কুলিক নদীতে বরশি দিয়ে মাছ ধরতে যায় সন্ধারই গ্রামের রমজান আলী, বাচোর গ্রামের নিমাই চন্দ্র ও দোশিয়া মমিন পাড়ার রাসেল। হঠাৎ রমজান আলী বরশিতে টান পড়লে তারা তিন জনেই পানিতে ঝাপ দিয়ে কচ্ছপটি (দুড়া) কে ধরে ফেলে। সে কচ্ছপটিকে এক নজর দেখার জন্য উসুক জনতা ভীড় জমায়।

এ প্রসঙ্গে মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল (ভারপ্রাপ্ত) বলেন, আমাদের এ অঞ্চলে কচ্ছপ প্রায় বিলুপ্তির পথে। আগের মতো আর দেখা যায়না এর কারণ জানতে চাইলে তিনি বলেন, যত্রতত্র কিটনাশক প্রয়োগ করে এবং খাল বিলে পানি না থাকার কারণে কচ্ছপ আর দেখা যায় না। এজন্য নতুন প্রজন্মের ছেলে মেয়েরা কচ্ছপ দেখার জন্য ভীড় জমিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান মুঠোফোনে জানান, কচ্ছপটি মোবাইল কোটের মাধ্যমে জব্দ করা হয়েছে। সেটি রাম সাগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..