মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

গবাদি পশুর গায়ে কম্বল দিয়েও থামছে না কাঁপুনি, দুশ্চিন্তায় গৃহস্থরা

একেএম আজহারুল ইসলাম সবুজ / ৬০৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

গাইবান্ধা জেলা প্রতিনিধি: ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় গাইবান্ধা জেলাজুড়ে বেড়েছে শীতের প্রকোপ। তীব্র এই শীতের কবলে মানুষের পাশাপাশি কাঁপছে গবাদি পশু-পাখিও। এসব প্রাণী রক্ষায় গায়ে মুড়িয়ে দেওয়া হচ্ছে কম্বল। তবু থামছে না কাঁপুনি। শীতে কাবু এসব গরু-ছাগল নিয়ে দুশ্চিন্তায় আছেন গৃহস্থরা।

বিশেষ করে খামারের প্রাণীর শীতজনিত রোগের আশঙ্কা করছেন খামারিরা। এ থেকে পরিত্রাণ পেতে প্রাণিসম্পদ বিভাগের কোনো সহযোগিতা পাচ্ছেন না বলে তাদের অভিযোগ।

খোঁজ নিয়ে জানা যায়, গাইবান্ধার চরাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চলে শীতের তীব্রতা বেড়েই চলেছে। কনকনে শীতে জবুথবু হয়ে পড়ছে মানুষসহ পশু-পাখি। এ অঞ্চলে কয়েকদিন ধরে সূর্যের মুখ দেখা মেলে না। চারদিকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে। সেই সঙ্গে উত্তরের মৃদু হিমেল হাওয়া বইছে। দিনশেষে রাত ঘনিয়ে আসার সাথে সাথেই বাড়তে থাকে কুয়াশায় শীতের দাপট। যেন বৃষ্টির মতো ঝরছে এসব কুয়াশা। এ কারণে বেড়েই চলেছে শীতের তীব্রতা। কনকনে এই ঠান্ডায় জবুথবু হওয়া পশু-পাখিগুলো নাজেহাল হয়ে পড়ছে। এ নিয়ে শীতজনিত নানা রোগের আশঙ্কা করা হচ্ছে।

শিউলি আক্তার নামের গৃহবধূ জানান, তার স্বামী নুরুল ইসলাম পেশায় একজন দিনমজুর। এনজিও ঋণের টাকায় একটি বকনা বাছুর কিনেছেন। সেটির প্রজনন থেকে এখন তার ২টি গরু হয়েছে। এ থেকে দিনবদলের স্বপ্ন দেখছেন। কিন্তু এরই মধ্যে শীতের দাপটে ওইসব প্রাণী রক্ষায় চরম দুশ্চিন্তায় আছেন তিনি।

খাটিয়ামারী চরের শাহাদৎ হোসেন বলেন, গরু-ছাগল লালন-পালন করেই সংসার চালাই। কিন্তু গত কয়েক দিনের ঠান্ডায় এসব প্রাণী কাবু হয়ে পড়ছে। কম্বল মুড়িয়ে দিয়েও কাজ হচ্ছে না। এ নিয়ে প্রাণিসম্পদ বিভাগে জানানো হলেও সঠিক কোনো পরামর্শ পাওয়া যায়নি।

উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আব্দুল মোনায়েম খন্দকার বলেন, শীতকালে গরু-ছাগল পালনে যত্নশীল হতে হবে। বিশেষ করে ছাগলের ঘরে ঠান্ডা বাতাস যেন না ঢোকে, রাতে যেন তাপমাত্রা কোনোভাবেই কমে না আসে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। সেইসঙ্গে পানীয় পানে হালকা গরম পানি দিলে ভালো হয়।

এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক বলেন, পশু-পাখি যেন শীতে আক্রান্ত না হয়, সে ব্যাপারে উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..