শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর থানা শাখার প্রস্তুতি মুলক সভা আইজিপি’র অংশগ্রহণে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৮ ফিলিস্তিনি নিহত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ জুন ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় ইসরায়েলি বাহিনী গুলি ও বিমান হামলায় অন্তত ৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এ হামলায় অধিকাংশই নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে এবং যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রতিষ্ঠিত গাজা হিউম্যানেটারিয়ান ফাউন্ডেশনের (জিএইএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

হতাহতদের অধিকাংশকেই গাজার মধ্যাঞ্চলের আল-আওদা ও আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (১৪ জুন) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

আল-আওদা ও আল-আকসা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নেটজেরিম করিডরের নিকটবর্তী জিএইচএফের ত্রাণ বিতরণকেন্দ্রের দিকে এগোনোর সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১৫ জন নিহত হন।

তারা জানান, বাকিরা গাজা ভূখণ্ডের বিভিন্ন অংশে পৃথক হামলার ঘটনায় নিহত হন।

তারা আরও জানান, অবরুদ্ধ ও বোমা হামলায় বাকিরা নিহত হয়েছে। গত মাসে জিএইচএফের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে কমপক্ষে ২৭৪ জন নিহত এবং দুই হাজার জনেরও বেশি আহত হয়েছে।

জিএইচএফ জানিয়েছে, শনিবার তাদের কার্যক্রম বন্ধ ছিল। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে ইসরায়েলের ১৫ সপ্তাহের অবরোধ এবং সামরিক অভিযানের ফলে এই অঞ্চলটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে চলে গেছে, তাই হাজারো মানুষ খাদ্যের জন্য মরিয়া হয়ে ওইখানে জড়ো হয়েছিল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..