মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

চলাচলের রাস্তাটি বাউন্ডারি দিয়ে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২০২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৬ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
Oplus_131072

মনির হোসেন: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে ৫ মে মঙ্গলবার বেলা ১১ টায় নাসিক ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ পি.এম রোডের পূর্বপাড় (মদনগঞ্জ ওয়াবদার উত্তর পাশের) মহল্লার জনগনের চলাচলের একমাত্র রাস্তাটি বাউন্ডারি দেয়াল দিয়ে বন্ধ করার চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার জনগণের আর জনগণের উপকারের জন্যই সরকার। প্রায় ৫০ বছর যাবত এই রাস্তা দিয়ে ২৫০ টি পরিবার চলাচল করে। তাদের সুখ-দুঃখে, অসুখে-বিসুখে এই রাস্তাটি একমাত্র ভরসা। এখন সেই রাস্তাটি বন্ধ করে দেয়ার পাঁয়তারা চলছে। রাস্তাটি বন্ধ করলে আমাদের চলাচল করার জন্য আর কোন রাস্তাই থাকবেনা। এ রাস্তাটির জন্য আমরা সিটি কর্পোরেশনের প্রশাসকের বরাবর চিঠি দিয়েছি, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আলহাজ্ব আবুল কালাম মহোদয় ও তার রাজনৈতিক সচিব আবুল কাওসার আশা কে অবগত করেছি এবং অচিরেই আমরা ডিসি মহোদয়কে অবগত করবো। তাদের দাবি অন্ততপক্ষে আমাদের চলাচলের জন্য ১২ ফুট রাস্তা রেখে কাজ করবেন। আমাদের যাতায়াতের একমাত্র এই রাস্তাটি বন্ধ করবেন না। এই রাস্তাটি বন্ধ করা মানেই আমাদের আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া। যেহেতু আমরা আমাদের সন্তান সন্তানাদি নিয়ে কোথাও বের হতে পারবো না, আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারবেনা। তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া আর কোন পথ নেই। সকল প্রশাসনের নিকট আমাদের একটাই দাবি আমাদের চলাচলের এ পথটি বন্ধ করবেন না। আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিবেন না। আমাদের এবং আমাদের সন্তানদের দয়া করুন।

যুবনেতা আলী ন‌ওশাদ আনোয়ার তুষার’র উপস্থাপনায় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মো. সাগর, ইঞ্জিনিয়ার নাহিদ, বিএনপি নেতা মোস্তাক আহমেদ, মেজবাহ উদ্দিন স্বপন, আশরাফ উদ্দিন, ফারুক চৌধুরী, শহিদুল ইসলাম রিপন, সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু, আক্তার হোসেন, আবু সাঈদ, রমজান, জাহিদ হোসেন, আনোয়ার হোসেন, মাসুদ মিয়া সহ দল মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..