মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও পরকীয়াকারী হত্যা মামলার আসামি গ্রেফতার তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন

তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

তাহিরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি: তাহিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল-মামুন চৌধুরী দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম, হরতাল ও প্রতিকূল সময়ের প্রতিটি অধ্যায়ে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। বিগত দিনে দলের কঠিন সময়ে তিনি সবসময় রাজপথে সক্রিয় থেকেছেন এবং নেতাকর্মীদের সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দমন-পীড়ন, হুমকি-ভয়ভীতি কিংবা রাষ্ট্রশক্তির চাপ কোনো কিছুই তাকে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া থেকে বিরত রাখতে পারেনি। তার দৃঢ়তা, সাহস এবং আদর্শনিষ্ঠ অবস্থান আজকের তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল প্রেরণা হয়ে উঠেছেন।

তৃণমূল নেতাকর্মীদের একটাই দাবি আসন্ন তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে আল-মামুন চৌধুরীকে দেখতে চান তারা। তাদের মতে পরীক্ষিত, সাহসী তরুণ এই ত্যাগী নেতার হাত ধরেই সংগঠন আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদব্যক্ত করেন।

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করে আরো বলেন, দলের কেন্দ্রীয় নেতৃত্ব আল-মামুন চৌধুরীর দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের মূল্যায়ন করবে এবং তাকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিয়ে সংগঠনকে আরও গতিশীল করার দাবি তুলেন।

উল্লেখ্য, দলীয় সূত্রে জানাযায়, ২০০৮ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দলের জন্য আন্দোলন, সংগ্রামে গ্রাম থেকে শুরু করে ঢাকা রাজধানীর রাজপথ পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ করেছেন। একাধিকবার টিয়ারগ্যাস ও পুলিশের গুলির মুখেও সাহসিকতার সঙ্গে নেতাকর্মীদের নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..