শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তাপদাহ অব্যাহত কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি বান্দরবানে সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে চোখের আলো ফিরে পেল এক শিশু রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ সবুজ বাংলা মৎস্য খামারে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তেঁতুলিয়ায় তীব্র গরমে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে লেবুর শরবত বিতরণ জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী দোয়ারা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হারুনুর রশিদ গণভোটের ‘খ’ প্রশ্ন নিয়ে বিএনপির লিফলেট বিতরণ কোয়ান্টাম কসমো স্কুলের আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ

তেঁতুলিয়ায় তীব্র গরমে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে লেবুর শরবত বিতরণ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
দেশজুড়ে চলমান তীব্র দাপদাহে অতিষ্ঠ জনজীবন। উত্তরের সীমান্ত উপজেলা তেঁতুলিয়াতেও পড়েছে এর তীব্র প্রভাব। এই প্রচণ্ড গরমে সাধারণ পথচারী ও শ্রমজীবী মানুষের স্বস্তি দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘শিশুস্বর্গ ফাউন্ডেশন, তেঁতুলিয়া’। সংগঠনের পক্ষ থেকে পথচারী ও শিশুদের মাঝে ঠাণ্ডা লেবুর শরবত বিতরণ করা হয়েছে।

তীব্র গরমের দিনে তৃষ্ণার্ত মানুষের ক্লান্তি দূর করতেবুধবার ৩জুন তেঁতুলিয়ার বিভিন্ন পয়েন্টে এই শরবত পানের আয়োজন করা হয়। এ সময় রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, পথচারী এবং কোমলমতি শিশুদের মাঝে পরম মমতায় শীতল ও স্বাস্থ্যসম্মত লেবুর শরবত তুলে দেন সংগঠনের সদস্যরা। তপ্ত রোদে এক গ্লাস ঠাণ্ডা শরবত পেয়ে সাধারণ মানুষের মুখে স্বস্তির হাসি ফুটতে দেখা যায়।

শিশুস্বর্গ ফাউন্ডেশনের শিশুদের সভাপতি মিজানুর রহমান-এর সভাপতিত্বে উক্ত কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন:আহসান হাবীব সহ-সভাপতি,রবিউল ইসলাম রতন সাধারণ সম্পাদক,জুলহাস উদ্দিন,সাংগঠনিক সম্পাদক,
এছাড়াও উপস্থিত থেকে দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করেন শিশুস্বর্গের উপদেষ্টা শাকিল আহমেদ এবং ফেরদৌস আলম লিটন। কর্মসূচিতে সংগঠনের অন্যান্য সাধারণ সদস্যবৃন্দও সক্রিয়ভাবে অংশ নেন।

সংগঠনের উপদেষ্টামণ্ডলী ও সভাপতি তাদের বক্তব্যে জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই তীব্র গরমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও জনকল্যাণমূলক ও মানবিক কাজে শিশুস্বর্গ ফাউন্ডেশন তেঁতুলিয়া শাখা সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে।

ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষের মুখে একটুখানি স্বস্তি এনে দেওয়ার এই মানবিক উদ্যোগটি স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..