মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

তেঁতুলিয়ায় বিভিন্ন আয়োজনে সমাজসেবা কার্যালয়ের তারুণ্য উৎসব

জুলহাস উদ্দীন / ৪৪২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই-প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে চলা তারুণ্য উৎসব পালন করেছে তেঁতুলিয়া সমাজসেবা কার্যালয়।

৩ ফেব্রুয়ারী সোমবার দিনব্যাপি বিভিন্ন আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্য উৎসব পালন করছে সরকারি এ প্রতিষ্ঠানটি।

দিনব্যাপি অনুষ্ঠানে নিরাপদ মাতৃত্ব, গৃহস্থালী কাজে নারী পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বন্টনকে উৎসাহিতকরণ, পরিস্কার পরিচ্ছন্নতা, জুলাই বিপ্লব-২০২৪ ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা রেজিষ্ট্রেশন অফিসার জহিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ আল আমিন, জনস্বাস্থ্য কর্মকর্তা মিঠুন কুমার রায়, তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, শিশু সুরক্ষা সমাজকর্মী এলিনা আক্তার, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা তুজ জোহরা, পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম মামুন প্রমুখ।

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষ।

বক্তব্যে নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের স্বাস্থ্য নিরাপদ মাতৃত্ব, দৈনিক গৃহস্থালী কাজে নারী পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বন্টন করে কর্মসম্পাদন, জুলাই বিপ্লবের গুরুত্ব এবং উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ কী কী প্রয়োজন সেসব মতামত তুলে বক্তব্যে তুলে ধরা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..