রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির নেতার মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন চর ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লিয়াকত আলী  পুঠিয়ায় সরকারি জমি দখলের অভিযোগ, যাত্রী ছাউনি নির্মাণের দাবি বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা 

তেঁতুলিয়া সদর ইউপির প্রায় ২ কোটি ৪৬ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি: পঞ্চগড় তেঁতুলিয়ায় স্থানীয় সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

 

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট পেশ করা হয়।

বাজেট অধিবেশনে তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী আগামী অর্থবছরের জন্য সর্বমোট ২ কোটি ৪৬ লাখ ৪০ হাজার ৪১৯ টাকার বাজেট ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানটি পরিচালিত হয়।

 

বাজেট আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান বাবলু, জাহাঙ্গীর আলম, ফজলুল করিম ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জেনারেল জয়নাল আবেদীন। এছাড়াও স্থানীয় শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের সুধীজন এবং ইউনিয়নের সাধারণ নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বাজেট ঘোষণাকালে চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী বলেন, তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে স্থানীয় সরকারের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এই বাজেটের মাধ্যমে ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্মুক্ত বাজেটের মাধ্যমে সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদের আয়-ব্যয় এবং উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পায়। এতে করে কর প্রদানে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি পায় এবং ইউনিয়ন পরিষদের রাজস্ব খাত শক্তিশালী হয়।

 

সভায় উপস্থিত সুধীজনরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা করেন এবং আগামীতে পরিকল্পিত ও মডেল ইউনিয়ন হিসেবে তেঁতুলিয়া সদরকে গড়ে তোলার আহ্বান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..