মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও পরকীয়াকারী হত্যা মামলার আসামি গ্রেফতার তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন

তেঁতুলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলহাস উদ্দীন / ৫৫০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
Oplus_131072

তেঁতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধি: তেঁতুলিয়া উপজেলা বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

২সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী।

উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, আবুবক্কর সিদ্দিক কাবুল, যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, ওলামাদলের সভাপতি সোহরাব আলী, শ্রমিক দলের আব্বাস আলী, মৎস্যজীবি দলের আশিক ইকবাল, ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবুবক্কর সিদ্দিক সবুজ, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল-আমিন জীবন, তাতী দলের সাধারণ সম্পাদক আল-আমিন পারভেজ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন বিপ্লব, বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাসেদ আলী, শালবাহান ইউনিয়ন বিএনপির সভাপতি মতিয়ার রহমান প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষে উপস্থিত নেতা কর্মীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের হাতে গড়াদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী দির্ঘ্য ১৭ বছর মন খুলে কথা বলতে পারিনি আজ জুলাই আন্দোলনে ফেসিস্ট হাসিনার পতনের পর প্রকাশ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পেরেছি, কিন্তু আমাদের সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি। একটি গুষ্টি নির্বাচনকে বানচাল করার জন্য উঠেপরে লেগেছে, তাই আগামি ফ্রেরুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..