বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও পরকীয়াকারী হত্যা মামলার আসামি গ্রেফতার

নড়াইলে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন

মো. তুহিন মোল্লা / ১৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৫ মে ২০২৫, ১১:০২ অপরাহ্ন

নড়াইল প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, নড়াইল জেলা শাখার আয়োজনে ২ ঘন্টা কর্মবিরতি পালিত হয়েছে।

৫ মে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্তু এ কর্মসূূচি চলে।

নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালত কার্যালয়ের সামনের সড়কে এই কর্মবিরতি পালিত হয়। কর্মবিরতি চলাকালে নড়াইল জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কিশোর কুমার দে, উপদেষ্টা খানি আজিম উদ্দিন, মো. মাহমুদুল হাসান, মোহন মোল্যা, মাসুদুল হাসান তনু, রহমতুল্লাহ সুমন, খন্দকার শফিকুল ইসলামসহ জেলা পর্যায়ে অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তারা বিচারকদের সঙ্গে আদালতের সহায়ক কর্মচারী হিসাবে একই দপ্তরে কাজ করেন। কিন্তু জুডিশিয়াল সার্ভিস পে-স্কেলের আলোকে বিচারকদের বেতন-ভাতাদি হলেও সহায়ক কর্মচারীরা জনপ্রশাসনের আলোকে বেতন-ভাতা পেয়ে থাকেন। অনেক কর্মচারী পদোন্নতি ছাড়াই আক্ষেপ ও হতাশা নিয়ে একই পদে চাকরি করে পদোন্নতি বঞ্চিত থেকে অবসরে যাচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়।

বক্তরা আরও বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন ছেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন ছেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবী জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..