রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা বধির সংঘের আনন্দ বনভোজন  ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন  মধ্যযুগীয় বর্বরতাকে হার মানালো রঘুনাথপুরের লুটপাট বন্ধুত্বের বন্ধনকে সামাজিক শক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় মানব সেবায় অবদানের জন্য সম্মাননা পেলেন- দানিসুর রহমান লিমন বন্দর উপজেলা সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহনে ভ্রাম্যমান প্রশিক্ষণ ঢাকায় ভারতের এআইএনইউ হাসপাতালের উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম, নৈশভোজ  পূবালী ব্যাংক পিএলসি বন্দর উপ-শাখার ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত  বন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন  দিনদুপুরে ১ নং ঢাকেশ্বরী বাজারের স্বর্ণের দোকানে ডাকাতি 

নারায়ণগঞ্জ জেলা বধির সংঘের আনন্দ বনভোজন 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
oplus_131072

ইকবাল হোসেন: নারায়ণগঞ্জ জেলা বধির সংঘ ৯ অক্টোবর শুক্রবার দিনব্যাপী বন্দর উপজেলার বালুচর আনন্দ রিভার ভিউ পার্ক এন্ড রিসোর্টে ও ব্রহ্মপুত্র নদে আনন্দ বনভোজনের আয়োজন করে।

এ আনন্দ বনভোজনে নারায়ণগঞ্জ জেলা বধির সংঘ ও সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা নারায়ণগঞ্জ এর সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ (এলএলবি) ছাড়াও আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সিনিয়র সহ- সভাপতি মো. মাহবুব রহমান, সাবেক সাধারণ সম্পাদক কে এম জাহিদ হাসান, সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা’র সাধারণ সম্পাদক গাজী শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল সোবহান অ্যাপোলো, গোলাম মোস্তফা সেন্টু, মনিরুল ইসলাম সিদ্দিকী, নুর এ আজাদ, বধির সংস্থা নারায়ণগঞ্জ’র সহ-সভাপতি মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, কোষাধক্ষ্য নূর মোহাম্মদ, সদস্য আলী আহমদ, শফিউদ্দিন, তাহমিদ, মনিরুল ইসলাম, আহে আলী ছাড়াও সংগঠনের সকল সদস্যগন পরিবার-পরিজন নিয়ে উপস্থিত ছিলেন।

আলহাজ্ব আবুল কালাম আজাদ (এলএলবি) বলেন, বধির ও শ্রবণ প্রতিবন্ধী প্রায় দুই শতাধিক সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে বিনোদন, সামাজিক মেলবন্ধন ও মানসিক প্রফুল্লতার জন্য বার্ষিক বনভোজন বা পিকনিকের উদযাপন মহান সৃষ্টি কর্তার নামে সুষ্ঠু ও সুন্দর ভাবে নিরাপদে ব্রহ্মপুত্র নদ ও আনন্দ ভ্রমনটি সম্পন্ন করতে পেরেছি। শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের নিজেদের মধ্যে যোগাযোগ ও আনন্দ ভাগাভাগি করার একটি দারুণ সুযোগ তৈরি করে। আমি এ সংঘের সকল মেম্বার সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই সুন্দরভাবে আয়োজন টি সম্পন্ন করার জন্য।

অনুষ্ঠান শেষের আগে টিকিট কুপনের র‌্যাফেল ড্র আয়োজন করা হয়।‌

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..