বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতিতে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট কদমরসুল সেতুর নির্মাণকাজ বন্ধ করতে এবার ধর্মীয় অনুভূতিকে পুঁজি করার চেষ্টা  বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি রূপগঞ্জে জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন রূপগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বই বিতরণ করলেন- আনন্দ কুমার গুপ্ত নিজ বাড়ি বিক্রি করে দখল বুঝিয়ে দিতে টালবাহানা, প্রাণনাশের হুমকি থানায় অভিযোগে  হাজী মাসুম মিয়ার ওপর সন্ত্রাসী হামলা, বন্দর থানায় অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

নারায়ণগঞ্জের ৩টি আসন নতুন সিমানায়

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১০৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার তিনটি আসনের সীমানা পুননির্ধারণ করা হয়েছে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার নির্বাচন কমিশন ওই ঘোষণা দেন।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে এবার নতুন করে যুক্ত হয়েছে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা। এর আগে সিদ্ধিরগঞ্জ ছিল নারায়ণগঞ্জ-৪ আসনে। স্বাধীনতার পর থেকে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা নিয়ে ছিল নারায়ণগঞ্জ-৪ আসন। ২০০৮ সালের নির্বাচনে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসন গঠন করা হয়। তবে পরের ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ ছিল শুধুমাত্র সোনারগাঁও নিয়ে।

নারায়ণগঞ্জ-৫ আসন গঠন করা হয়েছে সিটি কর্পোরেশনের ১১ হতে ২৭নং ওয়ার্ড ও বন্দর উপজেলা নিয়ে। এ আসনে থাকা গোগনগর ও আলীরটেক ইউনিয়নকে বাদ দেওয়া হয়েছে। এ দুটি ইউনিয়নকে ফতুল্লায় অন্তর্ভুক্ত করা হয়।

নারায়ণগঞ্জ-৪ আসন শুধুমাত্র ফতুল্লা থানা ও সদর থানার দুটি ইউনিয়ন এলাকা নিয়ে গঠন করা হয়েছে। এতে ফতুল্লা, এনায়েতনগর, বক্তাবলী, কাশীপুর, কুতুবপুর, গোগনগর ও আলীরটেক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..