শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

নড়াইলে পিতার ঘোড়ার গাড়ির নিচে পড়ে সন্তান নিহত

মো. তুহিন মোল্লা / ৪৯২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ জুলাই ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

নড়াইল প্রতিনিধি: নড়াইলে পিতার ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে সাদমান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ জুলাই) নড়াইল কালিয়া উপজেলার নড়াগাতীতে দুপুরের দিকে বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

বাগুডাঙ্গা এলাকার বাসিন্দা শেখ ইকবাল হোসেন জানান, বাগুডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্যা অত্যান্ত দরিদ্র মানুষ। ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে। শনিবার দুপুর ১২ টার দিকে বাগুডাঙ্গা আঠারো বেকি নদী থেকে পঁচানো (জাগ দেয়া) পাট বোঝাই দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলো। শিশুটিও ঘোড়ার গাড়ির সাথে হেটে যাচ্ছিলো। নদী থেকে কিছুদুর সামনে গেলে শিশুটি পা পিছলে ঘোড়ার গাড়ির চাকার নিচে চলে যায়। গাড়ির চাকা শিশুটির পেটের ওপর দিয়ে উঠে যায়। আশংকাজনক অবস্থায় সাদমানকে গোপালগঞ্জ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, শিশুটির মৃত্যু খুবই দুঃখজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারও কোন আপত্তি না থাকায় শিশুটিকে দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।

এদিকে শিশুটির মৃত্যুতে পরিবারসহ আত্মীয়স্বজ ও এলাকার মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..